শার্ট কিনতে গিয়ে বাচ্চাদের সাথে ইংরেজি কথোপকথন!

10 Просмотры
Издатель
আসসালামু আলাইকুম! শাফিন স্যারের Children spoken English ব্যাচের বাচ্চাদের নিয়ে আজকের এই আউটডোর (Outdoor) ক্লাস। আমরা বিশ্বাস করি, ক্লাসরুমের বাইরে এসে বাস্তব জীবনের মুখোমুখি হয়ে শিখলে বাচ্চারা সবচেয়ে দ্রুত ইংরেজি আয়ত্ত করতে পারে।

আজকের ভিডিওতে স্যার সেজেছেন একজন কাস্টমার (Customer) আর স্টুডেন্ট সেজেছে শার্ট বিক্রেতা (Seller)। একটি কাপড়ের দোকানে কেনাকাটা করতে গিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, সাইজ বা দাম জিজ্ঞেস করতে হয়—তা-ই খুব সহজ ও মজার ছলে এই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে।
✨ এই ভিডিওটি দেখলে বাচ্চারা যা শিখবে:
✅ দোকানে গিয়ে কেনাকাটা করার প্রয়োজনীয় ইংরেজি বাক্য।
✅ কাস্টমার এবং বিক্রেতার (Customer & Seller) মধ্যকার কথোপকথন।
✅ দৈনন্দিন জীবনে ব্যবহারের মতো বেসিক ইংরেজি বাক্যগুলো অনায়াসেই শিখে ফেলবে।

বাচ্চাদের ইংরেজি বলার আত্মবিশ্বাস বাড়াতে এই প্র্যাক্টিকাল ক্লাসটি দারুণ ভূমিকা রাখবে।
আমি শেখ বুলবুল আহমেদ (সাফিন)।আমার লক্ষ্য একটাই— ইংরেজিকে সহজ ও সবার জন্য শেখার মতো করে তোলা।

প্রতিদিন ৫৩ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী আমার ভিডিও দেখে ইংরেজি শিখছে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে M.A in English (TESOL) সম্পন্ন করেছি এবং সেই অভিজ্ঞতায় Spoken English, IELTS Preparation, Children’s English সহ আরও অনেক বিষয় শেখাচ্ছি।

বাংলাদেশে প্রথমবার আমি শুরু করি সবচেয়ে বড় অনলাইন English Language Course, যেখানে ইতোমধ্যেই ৫৩ লাখেরও বেশি শিক্ষার্থী বিনামূল্যে শিখছে। আমি পৃথিবীর নানান দেশে গিয়ে ইংরেজি ভাষা শিক্ষার উপরে ভিডিও বানিয়ে থাকি |

Категория
Бесплатные курсы
Комментариев нет.